আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেই মায়ের স্বীকারোক্তি: নিজেই কুপিয়ে হত্যা করেছেন সন্তানদের

স্টাফ রিপোর্টার, টঙ্গী

সেই মায়ের স্বীকারোক্তি: নিজেই কুপিয়ে হত্যা করেছেন সন্তানদের

গাজীপুরের টঙ্গীর আরিচপুর রুপবানেরটেকে আপন দু’সন্তানকে বটি দিয়ে মা আলেয়া বেগম ওরফে সালেহা নিজেই কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন।

শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন আলেয়া বেগম।

বিজ্ঞাপন

এ ঘটনায় ঘর থেকে রক্ত মাখা বটিটি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে হত্যা করেছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রুমান জানান, নিহত মালিহা ও আব্দুল্লাহর মা-বাবাকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ ও ভবনের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে হত্যার সঙ্গে মা আলেয়া বেগম ওরফে সালেহার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

শনিবার বিকেলে হত্যার শিকার শিশু দুটির পিতা আব্দুল বাতেন বাদী হয়ে পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ এনএম নাসিরুদ্দিন বলেন, নৃশংস হত্যায় ব্যবহৃত বটিটি জব্দ করা হয়েছে। আলেয়া বেগম নিজে শিশুদের হত্যার দায় স্বীকার করেছেন। তবে কেন তিনি নিজ শিশুদের হত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। শনিবার রাতে তাকে থানায় ফের জিজ্ঞাসাবাদ শেষে রোববার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত: শুক্রবার বিকেলে টঙ্গীর আরিচপুরের রুপবানেরটেক এলাকায় ভাড়া বাসায় মালিহা আক্তার ও আব্দুল্লাহ নিজ মায়ের হাতে নৃশংস হত্যার শিকার হয়।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন