নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার

আমার দেশ অনলাইন

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার

নারায়ণগঞ্জে পৃথক দুটি অভিযানে মোট ১৩ হাজার ৯৮০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যক্তিকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে পরিচালিত এসব অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে সন্ধ্যা ৬টার দিকে গোদনাইলস্থ মেঘনা ডিপোর ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধ মজুদদার সিফাতকে ছয় হাজার টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কারসাজি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এরপর দ্বিতীয় অভিযানে একই এলাকার এস এ রোড সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে আরো ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত নাসিরকে তিন হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন