আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তুরাগ নদের টঙ্গী অংশের সান্দারপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে ওই যুবকের পরিচয় শনাক্তে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) হাতের আঙুলের ছাপ সংগ্রহ করেছে।

বিজ্ঞাপন

‎এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয়রা নদের পানিতে লাশটি ভাসতে দেখে নৌ-পুলিশ খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। মৃত ওই যুবকের পরনে গেঞ্জি ও প্যান্ট রয়েছে।

এ ব্যাপারে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন