আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আড়াইহাজারে অটোরিকশা-বাস সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা আহত

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে অটোরিকশা-বাস সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা আহত
ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তাসফিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেন ও নাসিমা বেগমের মেয়ে। এ ঘটনায় বাবা-মা আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাউছিয়া থেকে বিশনন্দির দিকে যাচ্ছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। পথে বড় বিনাইরচর এলাকায় দারুল উলুম মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তাসফিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ ঘটনায় তাসফিয়ার বাবা আবুল হোসেন ও মা নাসিমা বেগম আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করে চলে যায় বলে স্থানীয়রা জানান।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন