গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মজিবুর রহমান

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মজিবুর রহমান

গাজীপুর- ১ (কালিয়াকৈর-কোনাবড়ি) আসনে বিএনপির ধানের শীষে মনোনয়ন পেয়েছেন মজিবুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন।

এতে গাজীপুর-১ আসনে মজিবুর রহমানকে বিএনপি দলীয় মনোনয়ন দেয়া হয়। সংবাদটি প্রচারিত হলে গাজীপুর ১ আসনের কালিয়াকৈর উপজেলা ও কোনাবড়ি এলাকায় নেতাকর্মীরা মাঠে নামেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন