কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়। এরপর মিছিলটি কোটালীপাড়া পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিল থেকে সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া এবং সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় নেতারা অবিলম্বে মানুষের গণতান্ত্রিক অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে কিংবা রাজনৈতিক চাপ প্রয়োগ করে সাধারণ মানুষের সুসংগঠিত কণ্ঠরোধ করা যাবে না। রাজপথে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এই ধরনের অন্যায় ও অপকর্মের প্রতিবাদ অব্যাহত রাখা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন