স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, ১৩ জনের নামে মামলা

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, ১৩ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় ১৩ জনের নামে মামলা হয়েছে।

রোববার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার। যুবলীগ নেতা আক্তার-সুমনের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ তার।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী বলেন, আক্তার ও সুমনের নির্দেশে মামুনকে ডেকে নিয়ে হত্যা করেন খুনিরা। ঘটনাটি নিজেই কিছুটা দূর থেকে দেখেছি। গুলির পর স্বামীর চিৎকার শুনে কাছে গিয়ে সুমনকে দলবল নিয়ে পালাতে দেখি।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহতের মোবাইল ফোনের কললিস্ট ধরে তাদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন