ফরিদপুর-ভাঙ্গা ও ঢাকা-খুলনা মহাসড়কে ঈদের দিনে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। অন্য দুজন ছিলেন দুই বন্ধু। তারা পদ্মা সেতু দেখতে এসে নিহত হন। পৃথক ঘটনায় আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে ও সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও ভাঙ্গা ফরিদপুর সড়কের নগরকান্দার ডাঙি ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনে নিহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক ও আরোহীসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোপাল সরকার মোটরসাইকেল আরোহী আলিমুজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন।
স্বজনরা জানান, আলিমুজ্জামান অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামের বসতি। দুর্ঘটনায় আহত তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসকেরা জানান।
ঈদের দিন বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর-ভাঙ্গা- সড়কের নগরকান্দার ডাঙ্গী নারায়ানখালী সেতুর সংলর এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী রাজন মিয়া ঘটনাস্থলে নিহত হন। তিনি মধুখালী উপজেলার নওয়াবাড়ি ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে। নিহত রাজনের বন্ধু চালক ইব্রাহিম গুরুতর আহত হওয়ায় পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঈদ উপলক্ষে দুই বন্ধু মিলে পদ্মা সেতু দেখার উদ্দেশে বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেড়িয়ে ছিলেন স্বজনদের তথ্য সূত্রে জানিয়েছেন হাইওয়ে থানা পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন গণমাধ্যম কর্মীদের জানান, নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

