টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে। তার জন্য প্রয়োজন ধারন ক্ষমতা বৃদ্ধি করা। আগের চাইতে এই উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বেড়েছে। তাই সরকারের পরিকল্পনা কিভাবে এই উন্নয়ন কেন্দ্রকে বড় করা যায়।

বিজ্ঞাপন

‎বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন শেষে ‌শিশু উন্নয়ন কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‎মন্ত্রী আরো বলেন, এই উন্নয়ন কেন্দ্রে নতুন ভবনের কাজের মান দেখেছি। তাছাড়া এখানকার শিশুদের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছি। এখানকার খাবারের মান নিয়ে কারো কোনো অভিযোগ নেই।

‎মন্ত্রী আরো বলেন, এখান থেকে বেরিয়ে তারা যেন আর কোন অন্যায় কিংবা বিপথগামী না হতে পারে সেজন্য উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা ও মনস্তাত্বিক সাপোর্ট দেয়া হবে। তাছাড়া ভবঘুরেদের প্রশিক্ষিত করার জন্য আমাদের আলাদা সেন্টার রয়েছে। আদালতের মাধ্যমে ভাবঘুরেদের আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়। অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ফিরে এসে পুরনো পেশায় ফিরে যান।

‎তিনি বলেন, সামাজিক আন্দোলন ছাড়া আইন, পুলিশ ও ম্যাজিস্ট্রেট দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে এমন ধারণা করা যাবে না। মাদকদ্রব্য সেবন বন্ধ ও নারী নির্যাতন রোধ করতে গেলে জনমত তৈরি করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড: মো. আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, মহিউল ইসলাম, টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান প্রমুখ।

পরে মন্ত্রী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী শিশু নিবাসীদের মাঝে পুরষ্কার তুলে দেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন