শিক্ষার মান বাড়লে বিশ্বে বাংলাদেশের সম্মান বাড়বে: খন্দকার আবু আশফাক

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

শিক্ষার মান বাড়লে বিশ্বে বাংলাদেশের সম্মান বাড়বে: খন্দকার আবু আশফাক

আমাদের সন্তানরা শিক্ষিত হলে যেমন তারা ভালো মানুষ হবে, ঠিক তেমনি শিক্ষার মান বাড়াতে পাড়লে বিশ্বের বুকে বাংলাদেশের মান বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশফাক বলেন, দীর্ঘদিন পর আমার সন্তান সমতুল্য শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে পারছি। আমি দোয়া করি তোমরা সবাই কৃতকার্য হয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পাও।

সাবেক এই চেয়ারম্যান বলেন, এটি নবাবগঞ্জ উপজেলার একটি অন্যতম কলেজ। এই কলেজের পড়াশোনার মান ও অবকাঠামো উন্নত হলে এই এলাকার উন্নয়ন হবে। তাই সমাজে যারা বিত্তবান আছেন তাদের অনুরোধ করবো আপনারা সবাই এই কলেজের পাশে দাঁড়ান।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কলেজের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার। এসময় তিনি বলেন, আজ যারা বিদায় নিচ্ছো তোমাদের মধ্যে অনেকেই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলে। এটা যেমন দেশ গড়ার আন্দোলন ছিল, ঠিক তেমনি সামনে তোমাদের পরীক্ষা, এটাও তোমাদের জীবন গড়ার আন্দোলন। তাই অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে।

অনুষ্ঠানের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সেলিম মিয়া, মিজানুর রহমানের সঞ্চালনায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, কলেজের সদস্য হেদায়েত হোসেন চৌধুরী, হিতৈষী সদস্য মোহাম্মদ নজরুল ইসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন