আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির উদ্বোধন করেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামে পাইলট প্রকল্প হিসেবে এক হাজার দশটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। ফ্যামিলি কার্ড হাতে পেয়ে খুশি সুবিধা পাওয়া নারীরা।

এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন