গোপালগঞ্জে ইমাম রেজা (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে বলেও দাবি করেছেন তারা ।
তার বাড়ি বরিশাল জেলায় হলেও সে সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে নানাবাড়ির এলাকায় মায়ের সঙ্গে থাকত। তার বাবার নাম জহিরুল মৃধা। সে গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিল।
বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা হয়।
তার মা আফি বেগম জানান, তার ছেলেকে হত্যা করে মিলঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

