ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে পেছন থেকে আসা আরও দুটি বাস এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসগুলোর সাথে ধাক্কা লাগে। এতে মোট চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘সকালে একটি চলন্ত গাড়ি পেছন থেকে আরেকটি গাড়িকে ধাক্কা দিলে দুটি গাড়িই দুর্ঘটনায় পতিত হয়। এরপর পেছন থেকে আরও দুটি গাড়ি এসে দুর্ঘটনা-কবলিত গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।’

দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। সবার তৎপরতায় কিছুক্ষণ পর ঢাকামুখী লেনের যানবাহন চলাচল শুরু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...