ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসভাড়া বেশি হওয়ায় বিকল্প পরিবহন হিসেবে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকযোগে ছুটছেন যাত্রীরা।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে উপজেলার চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়। বাসে ভাড়া বেশি হওয়ায় তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা বেছে নিয়েছে।
চন্দ্রা ত্রিমোড়ের কালামপুর রোডের মাথায় অবস্থানরত সিএনজি অটোচালক রুবেল বলেন, আমাদের গাড়িগুলো ভালোই চলছে। ভাড়া একটু বেশি হলেও অল্প সময়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছি।
বাসচালক লোকমান হোসেন জানান, ‘জ্বালানি তেলের অভাব ও রাস্তার খরচ বেশি থাকায় গাড়ি কিছুটা বেশি নিচ্ছি।’ ট্রাকচালক কুদ্দুস জানান, ‘আমরা যাত্রী নিতে চাইনি। যানজটের কারণে গাড়ি থামালে যাত্রীরা গাড়িতে উঠে পড়ে।’
মোটরসাইকেলচালক কাবিল বলেন, ‘মহাসড়কে যানজট থাকায় আমরা বিভি শাখা রোড ব্যবহার করছি।’
নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাত আলম বলেন, ‘আমরা চেষ্টা করছি সবকিছু স্বাভাবিক রাখতে। তার পরও কিছু যাত্রী কম টাকার আসার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে উঠছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

