সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে। সরকার তাদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি নিজের যোগ্যতায় সমাজে মাথা উঁচু করে দাঁড়াক।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীতে মৈত্রী শিল্প পরিদর্শন এবং ইআরসিপিএইচ-এর উদ্যোগে আয়োজিত কৃত্রিম অঙ্গ, নিয়োগপত্র ও সহায়ক ডিভাইস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) মো. বরকাতুর রহমান এবং ইআরসিপিএইচ-এর উপপরিচালক মো. ফখরুল আলম।
এতে আরো উপস্থিত ছিলেন কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল আলীম, ব্যবস্থাপক মোস্তফা ইখতিয়ার উদ্দিন, সহকারী পরিচালক সেলিনা শারমিন এবং সহকারী ব্যবস্থাপক মোসাম্মৎ রাবেয়া খাতুন।
অনুষ্ঠানে ২২ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পরে ১৯ জন উপকারভোগীকে বিনামূল্যে উন্নত প্রযুক্তির কৃত্রিম পা প্রদান করা হয়। এছাড়াও ৬ জনকে স্মার্ট হোয়াইট ক্যান (সাদা ছড়ি) এবং ২ জনকে ব্রেইল বই বিতরণ করা হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

