আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজৈরে আবাদি জমির মাটি কাটায় ২ জনকে কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

রাজৈরে আবাদি জমির মাটি কাটায় ২ জনকে কারাদণ্ড

মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর হোসেনপুরে অবৈধভাবে আবাদি জমি মাটি কাটার অপরাধে দুই জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

রোববার বিকেল ৩টার দিকে রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশিরের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে , উত্তর বিদ্যানন্দি হোসেনপুর গ্রামের সহেদ আলী মাতুব্বরের ছেলে বাচ্চু মাতুব্বর (৪৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাইকপাড়া দামেরচর গ্রামের কাইয়ুম মাতুব্বরের ছেলে হেলপার সাইমুন (১৯) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হোসেনপুর এলাকায় বিভিন্ন স্থানে অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে ভ্যাকু দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে মাটি কাটার প্রমাণ পেয়ে তাদের আটক করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...