৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি

দীর্ঘ ৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পরিষদের কমিটি নির্বাচন করা হয়েছে। এর আগে ১৯৮৪ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শনিবার রাতে নির্বাচিত পরিচালকদের ভোটে দুই বছর মেয়াদি টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হন বেনজির আহমেদ টিটু। পরিষদের ঊর্ধ্বতন সহসভাপতি স্বপন ঘোষ, সহসভাপতি খন্দকার রাশেদুল আলম, মো. নুরুল আলম, দুলাল চন্দ্র সাহা ও সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ।

গত সোমবার টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে পরিচালক পদে ভোটগ্রহণ শেষে রাতেই ফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম জানান, বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন