পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদারকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। যিনি স্থানীয়ভাবে ‘আজিজ মিনিস্টার’ নামে পরিচিত।
সোমবার বেলা ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এছাড়া তিনি সাবেক এমপি এ কে এম এ আউয়ালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
বিজ্ঞাপন
ইন্দুরকানী থানার এসআই সাইদুর রহমান জানান, আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

