আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোয়ালন্দে পৃথক তাজিয়া মিছিল

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

গোয়ালন্দে পৃথক তাজিয়া মিছিল
তাজিয়া মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহরমের আশুরা উপলক্ষ্যে উপজেলার দৌলতদিয়া খানকা শরীফ ও ইমাম বাড়া শরিফের আয়োজনে পৃথক দু’টি তাজিয়া শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুলাই) সকাল ৯টা ১১ মিনিটে গোয়ালন্দ ইমাম বাড়া শরিফ থেকে বিশাল এক তাজিয়া শোক মিছিল বের হয়ে উপজেলা কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে সকাল ১০ টা ১১মিনিটে আরেকটি দৌলতদিয়া খানকা শরীফ থেকে বিশাল তাজিয়া শোক মিছিল বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক দিয়ে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে এসে শেষ হয়।

তাজিয়া শোক মিছিলে উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মো. আসলাম মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ফজলুল হক, গোয়ালন্দ ইমাম বাড়া শরিফের সভাপতি মাহাজুজ আলম চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, আঞ্জুমান-ই-কাদেরীয়ার বিপুল সংখ্যক ভক্ত-মুরীদান এই তাজিয়া শোক মিছিলে অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন