নাতির ঝগড়া থামাতে গিয়ে লাশ হলেন দাদি

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

নাতির ঝগড়া থামাতে গিয়ে লাশ হলেন দাদি

মানিকগঞ্জের সাটুরিয়ায় নাতির লোহার হ্যান্ডেলের আঘাতে জাহানারা বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক জসিম একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, সকালে স্ত্রী মুন্নি আক্তারের সঙ্গে জসিমের ঝগড়া হয়। একপর্যায়ে নিজের হাতে থাকা ট্রাক্টরের হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে থামাতে যান দাদি জাহানারা। এ সময় তার মাথায় আঘাত লেগে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন