‘আগামীর রাজনীতি হবে মেধাভিত্তিক’

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

‘আগামীর রাজনীতি হবে মেধাভিত্তিক’

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে মেধাভিত্তিক রাজনীতি। খুনাখুনি ও হানাহানির রাজনীতি হবে না। ক্যাম্পাসে টেন্ডারবাজি হবে না। শুধুমাত্র মেধাভিত্তিক রাজনীতির চর্চা হবে। ছাত্রদলের কেউ মাদক ও অসামাজিক কোনো কাজের সঙ্গে লিপ্ত থাকতে পারবে না।

শ‌নিবার সন্ধ্যায় মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এর আয়োজন করে জেলা ছাত্রদল।

বিজ্ঞাপন

ইব্রাহিম বলেন, আগে বলা হতো আমরা বাঙালি। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম আমাদের বাংলাদেশি পরিচয় এনে দিয়েছিলেন। অথচ বিগত ১৭ বছর বহুভাবে এই মহানায়কের সমালোচনা করেছে আওয়ামী লীগ।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ অয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...