‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে জাতীয় ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা খামার বাড়ি চত্বরে অনুষ্ঠিত হয় মেলা। মেলার উদ্বোধন করেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্যা।
বিজ্ঞাপন
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম, এরজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলামসহ জেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
মেলায় দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় অর্ধশতাধিক ফলের সমাহার ঘটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

