ভাঙ্গায় ব্যক্তি মালিকানা জায়গায় ড্রেন নির্মাণ নিয়ে পৌরসভায় অভিযোগ

ভাঙ্গায় ব্যক্তি মালিকানা জায়গায় ড্রেন নির্মাণ নিয়ে পৌরসভায় অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় ব্যক্তি মালিকানা জায়গায় ড্রেনেজ নির্মাণ করা নিয়ে অভিযোগ উঠেছে পৌরসভার বিরুদ্ধে। এ নিয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হেমায়েত হোসেন মুন্সী। তিনি ভাঙ্গা পৌরসভার চার নাম্বার ওয়ার্ডের বাসিন্দা।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেছে, পৈত্রিক সূত্রে পাওয়া ভাঙ্গা পৌরসভার চার নং ওয়ার্ডের এসএ দাগ ৫২০ ও বিএস ৩০০৭ দাগের জায়গায় পাঁচতলা ফাউন্ডেশনের একটি বসতবাড়ি নির্মাণ করেন হেমায়েত হোসেন ও তার ভাই সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী। বাড়ি নির্মাণকালে বিল্ডিং কোড মেনে ৫ ফুট নিজস্ব জায়গা ছেড়ে পাঁচতলা ভবনের চারতলা পর্যন্ত নির্মাণ করেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পৌরসভার কর্মচারীরা জানায় বাড়ি মালিকের (আমার) ব্যক্তি মালিকানা জায়গার উপর দিয়ে পৌরসভার ড্রেনেজ লাইন নির্মাণ করা হবে। অচিরেই ড্রেনেজ নির্মাণ কাজ শুরু করবে পৌরসভা। কিন্তু বিষয়টি যদি পৌর কর্তৃপক্ষ আমার মালিকানা জায়গা নিয়ে ড্রেন হলে ভবনের অপূরণীয় ক্ষতি হবে।

অভিযোগকারী শিক্ষক হেমায়েত হোসেন মুন্সী বলেন, বিস্তারিত তথ্য দিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমানের কাছে একটা অভিযোগ দায়ের করেছি। তিনি বিষয়টি নিশ্চিত হয়ে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমরা মনে করি।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বলেন, নাগরিকদের ভোগান্তি হোক এমন কোনোকিছু করা পৌরসভার কাজ নয়। যে কোনো পৌর নাগরিকের অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হয়। যদিও ড্রেনেজ কাজ শুরু হয়নি। তবে অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন