আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুর–৩ আসনে ধানের শীষের বড় জয়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর–৩ আসনে ধানের শীষের বড় জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–৩ (শ্রীপুর) সংসদীয় আসনে বেসরকারি চূড়ান্ত ফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,৬১,২৫৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক (রিকশা প্রতীক)। তিনি পেয়েছেন ৯৯,৩৫৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৬১,৯০৪।

বিজ্ঞাপন

প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তা প্রেরণ শিট অনুযায়ী অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলমগীর হোসেন (হাতপাখা) পেয়েছেন ৫,৯৮৩ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আশিকুল ইসলাম পিয়াল (মই) ৪৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী (ঘোড়া) ২১,৮৪৩ ভোট, জাতীয় পার্টির মো. নাজিম উদ্দিন (লাঙ্গল) ১,৯৫৫ ভোট এবং ইসলামী ঐক্যজোটের মুফতি শামীম আহমদ (মিনার) পেয়েছেন ২,২৯৫ ভোট।

ফলাফল শিটে দেখা যায়, মোট বৈধ ভোট পড়েছে ২,৯৩,১৬৮টি। বাতিল হয়েছে ৭,৬৯২টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৯৯,৮৮৫ এবং ভোটদানের হার ৫৭.৩২ শতাংশ।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আসনের সব ভোটকেন্দ্রের ফলাফল একত্রিত করার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এ চূড়ান্ত বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন