আইনজীবী সমিতির ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

আইনজীবী সমিতির ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান রিপন (৩৮)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের নির্মাণাধীন অংশে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্রেনের মাধ্যমে উপরে নির্মাণ সামগ্রী তোলার সময় রিপন ছাদে অবস্থান করছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, রিপন বার ভবনের চলমান নির্মাণকাজে দায়িত্বে ছিলেন। কাজ করার সময় অসাবধনতাবশত নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে আছি।

ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...