মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

ঢাকার ধামরাইয়ে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত এবং করপোরেট সিন্ডিকেট ভাঙার দাবিতে ডিম ভেঙে প্রতিবাদ করেছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা।

বিজ্ঞাপন

সোমবার দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক খামারি মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা মহাসড়কে শত শত ডিম ভেঙে প্রতিবাদ জানান।

খামারিদের অভিযোগ, পোল্ট্রি ফিড, বাচ্চা ও ওষুধের দাম ধারাবাহিকভাবে বাড়লেও বাজারে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। করপোরেট কোম্পানির সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করায় উৎপাদন খরচের চেয়েও কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ক্ষতির মুখে অনেক প্রান্তিক খামারি খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলেও দাবি করেন তারা।

খামারিদের আরও অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে ছোট ও মাঝারি খামারিদের ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই দ্রুত ফিডের দাম কমানো, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা।

বক্তারা বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ।

এসময় বক্তব্য রাখেন ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় পোল্ট্রি খামারিরা ।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে। পরে ফায়ারসার্ভিস সদস্যরা পানি দিয়ে মহাসড়ক পরিস্কার করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...