আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একমঞ্চে এসে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চাইলেন পাঁচ নেতা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

একমঞ্চে এসে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চাইলেন পাঁচ নেতা

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চেয়েছেন মনোনয়ন বঞ্চিত পাঁচ বিএনপি নেতা। সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে মনোনয়য়ন প্রত্যাশী রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

এ সময় লিখিত বক্তব্যে বলেন, বিএনপি কর্তৃক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে আমরা এক হয়েছি । বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় আমরা উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং মনোনয়ন প্রত্যাশীগণসহ এলাকার তৃণমূল নেতাকর্মী, শুভাকাঙ্খী ও সাধারণ মানুষ দৃঢ়ভাবে প্রদত্ত এরুপ মনোয়য়ন প্রত্যাখান করছি ।

বক্তব্য রাখেন, সাবেক এমপি মাসুদ হিলালী, সাবেক বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. শরীফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন