মাদারীপুরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম সরদার (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে মিলন সিনেমা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সিয়াম সরদার একই এলাকার ফারুক সরদারের ছেলে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম সরদার ইফতারের পর তাদের বাড়ির ছাদে যান। এসময় ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। এতে গুরুতর আহত হলে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জেনেছি সিয়াম সরদার ইফতারের পর ছাদ থেকে মুঠোফোনে কথা বলার সময় পড়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

