আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মির্জাগঞ্জে কৃষক দুই ভাইয়ের ৩ গরু চুরি

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

মির্জাগঞ্জে কৃষক দুই ভাইয়ের ৩ গরু চুরি
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কৃষক দুই ভাই আব্দুল খালেক মোল্লা ও ইউসুফ মোল্লার তিনটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর দাম প্রায় ২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের মাধবখালী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম নান্নু সিকদার ।

বিজ্ঞাপন

গরুর মালিক আব্দুল খালেক মোল্লা ও ইউসুফ মোল্লা বলেন, ‘দুই ভাই একই বাড়িতে আলাদা ঘরে থাকি। গোয়ালঘরও আলাদা। বাছুরসহ তাদের পাঁচটি গরু ছিল। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যার আগে গাভি দুটি ও বলদ গরুটি গোয়ালঘরে রাখা হয়। আর বাছুর দুটি বসতঘরের বারান্দায় নিয়ে আলাদা ঘরে রাখা হয়। বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে গোয়ালঘরে গিয়ে দেখি তিনটি গরুর একটিও নেই। পরে বিষয়টি থানার পুলিশকে অবহিত করি।’

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘মাধবখালী ইউনিয়নের মাধবখালী গ্রামে দুই কৃষকের তিনটি গরু চুরি হয়েছে। বিষয়টি আমাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...