মানিকগঞ্জে ট্রাক চাপায় এনজিওকর্মী নিহত

মানিকগঞ্জে ট্রাক চাপায় এনজিওকর্মী নিহত

মানিকগঞ্জের হরিরামপুর-বলড়া সড়কের পিপুলিয়া এলাকায় ট্রাকচাপায় মিজানুর রহমান নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে পিপুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মিজানুর রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা গণকল্যাণ ট্রাস্টে কর্মরত ছিলেন। তিনি ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকায় অফিসের দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন