গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জেলা কারাগার পরিদর্শনে আসেন তিনি। এ সময় কারা কর্তৃপক্ষের পদস্থ কর্মকর্তা ও জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিবাদন জানান।
পরে তিনি তাদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর কথা বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় কারাগারে হামলার ঘটনা ট্যাকেল দিতে পেরেছি। এজন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। কারাগারে ফের হামলার কোন আশঙ্কা নেই উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, কোনো থ্রেট নেই। তারপরও সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছে। পরে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করেন।
উল্লেখ্য, গতকাল বুধবার এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বিকেলে হামলা চালিয়ে ভবনের জানালার গ্লাস ভাঙচুর করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা প্রধান গেট ভাঙারও চেষ্টা করে। সেখানে ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীরা সারা রাত জেলা কারাগারের সামনে সতর্ক অবস্থানে ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

