আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আশুলিয়ায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার, সাভার

আশুলিয়ায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার আশুলিয়ার পবনারটেক এলাকায় মো. শরিফের গোডাউনে এই অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইনচার্জ প্রণব বল জানান, দুপুরে ১টার দিকে জামগড়ার পবনারটেক এলাকার একটি টিনশেডের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ও পরে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের আরও ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। বেলা ৩টায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন