নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই স্কুল ছাত্রের নাম নুরুল ইসলাম নাহিদ (১৪)। বড়কাকীয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী ।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে উপজেলা সদরের বলদা ঘাট এলাকায় নদীতে থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে নাহিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে জানতে পারেন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে আর উঠেননি। নদীর ঘাটে তার পরনের জামা ও এক জোড়া জুতা পড়ে থাকতে দেখেন স্বজনরা।

বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, উদ্ধার হওয়া লাশটি পরিবারের নুরুল ইসলাম নাহিদের বলে শনাক্ত করেন পরিবার। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...