টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে হত্যার পর পালালো স্বামী

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে হত্যার পর পালালো স্বামী

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী সুজন মিয়া তার স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত কবিতা (২২) নীলফামারী সদর উপজেলার মাছপাড়া কলনি গ্রামের কদম আলীর মেয়ে। সুজন মিয়া (৩০) উপজেলার সিদ্ধিরবাড়ি মাজাভাঙা গ্রামের আলিমুদ্দিনের ছেলে। তারা গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় মোসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কবিতা ও সুজন দম্পতি সোহাগপুর এলাকায় ভাড়া বাসায় থেকে কাজ করত। কবিতা হামিম গ্রুপের এক্সফ্লোর গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে চাকরি করতেন। সুজন মিয়া অটোরিকশার মিস্ত্রি। বৃহস্পতিবার রাতে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে সুজন বঁটি দিয়ে কবিতাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা কদম আলী মির্জাপুর থানায় মামলা করেছেন।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা মামলা করেছেন। সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন