ঈদগাহে যাওয়ার পথে দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঈদগাহে যাওয়ার পথে দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

মাদারীপুরে ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) ঈদের দিন সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত এলাহী তালুকদার সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞাপন

নিহতের পরিবার জানান, শহরের চৌরাস্তা এলাকায় সপরিবারে একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতেন এলাহী তালুকদার। ঈদের নামাজ পরতে হেঁটে মসজিদে যাচ্ছিলেন তিনি। হঠাৎ দ্রুতগামী একটি প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন