পদ্মার ১৬ কেজি আইড় ৪৮ হাজারে বিক্রি

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

পদ্মার ১৬ কেজি আইড় ৪৮ হাজারে বিক্রি

পদ্মায় আবারও ধরা পড়লো বিশাল আকারের আইড় মাছ। মাছটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়, ভিড় জমে যায় দৌলতদিয়া বাজারে। শনিবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি বিক্রি হয় ৪৮ হাজার টাকায়!

বিজ্ঞাপন

পাবনার ঢালারচরের জেলে হোসাইন হালদার পদ্মা নদীতে জাল ফেলে ১৬ কেজি ওজনের এই আইড় মাছটি ধরেন। মাছটি প্রথমে ২৯০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ৪০০ টাকায় কেনেন দৌলতদিয়ার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ। পরে মাছটি তিন হাজার টাকা কেজিতে ৪৮ হাজার টাকায় বিক্রি করেন টাঙ্গাইল জেলার এক প্রবাসীর কাছে।

মাছটি বাজারে তোলা মাত্রই উৎসুক জনতার ভিড় লেগে যায়। অনেকেই ছবি তোলেন, ভিডিও করেন। মাছের আকার, রঙ ও দাম নিয়ে ছিল সবার ব্যাপক আগ্রহ।

ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার আইড় সব সময়ই জনপ্রিয়। এবার যেমন বড় সাইজের মাছ উঠছে, তেমন দামও পাচ্ছি ভালো। মানুষের আগ্রহও বেড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন