বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা সকলে মিলে দেশটাকে এগিয়ে নিতে চাই। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীযুক্ত বাবু পীযুষ কান্তি ঘোষের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রীযুক্ত বাবু জিতেন্দ্র লাল ভৌমিক।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের বয়স ৩ মাস ১০ দিন। এরমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড, ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা প্রদানের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে প্রত্যেক পরিবারের কাছে এর সুফল পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসসের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক শ্রীযুক্ত বাবু মনোজ কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন, বিএনপি নেতা শ্রীযুক্ত বাবু জীবন চন্দ্র দাস, কিশোরগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত বাবু নারায়ন দত্ত প্রদীপ, সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু মৃদুল কান্তি মুজুমদার।
অনুষ্ঠান পরিচালনা করেন কুলিয়ারচর পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অরূপ রতন দাস বিজয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

