রড দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা

কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

রড দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা
সংগৃহীত ছবি

মাদারীপুরের কালকিনিতে প্রকাশ্য দিবালোকে এক স্কুলশিক্ষককে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম ও পা ভেঙে দিয়েছে একদল সন্ত্রাসী। আক্রান্ত শিক্ষকের নাম রাজন শিকদার। তিনি কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ রাজদী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ শিকদারের সন্তান এবং ১৫৮ নং চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটি শেষে নিজ বাড়ি ফিরছিলেন রাজন শিকদার। পথিমধ্যে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশি অস্ত্র ও রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং একপর্যায়ে তার পা ভেঙে দেয়।

বিজ্ঞাপন

​ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কাল‌কি‌নি হাসপাতালে ভর্তি করেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং মানুষ গড়ার কারিগরের ওপর এমন বর্বরোচিত ও নৃশংস হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে । স্থানীয় এলাকাবাসী ও শিক্ষক সমাজ এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন ঘটনাটা আমি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন