কটিয়াদীতে বাড়ির দেয়াল ধসে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কটিয়াদীতে বাড়ির দেয়াল ধসে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির দেয়াল ধসে আরিয়ান হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা পিজি হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরিয়ান কটিয়াদী পৌরসভার আনার মিয়ার ছেলে এবং স্থানীয় নুরুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ।

শনিবার সন্ধ্যায় আম পাড়ার জন্য দেয়ালের উপর উঠলে দেয়াল ধসে তার উপরে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা মো. আনার মিয়া।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...