ফরিদপুরের বোয়ালমারীতে নানাবাড়িতে বাঁশের মাচা থেকে পড়ে মারা গেছে সাত মাসের শিশু। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, চালিনগর গ্রামের বাসিন্দা আবু বক্কারের বাড়িতে মা সনিয়া বেগম তার শিশু কন্যা ইলমাকে নিয়ে বেড়াতে আসেন। ঘটনার সময় শিশুটিকে খাটে ঘুম পাড়িয়ে রেখে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন তিনি। একপর্যায়ে বাঁশের মাচা থেকে পড়ে শ্বাসরোধ হয়ে শিশুর মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

