হত্যা মামলায় সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

হত্যা মামলায় সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আনোয়ার হোসেন মেহেদী নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম। এর আগে গত শনিবার রাতে র‍্যাব-১১ তাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে।

বিজ্ঞাপন

শাহিনূর আলম আরও জানান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীর বিরুদ্ধে ২টি বৈষম্য বিরোধী হত্যা মামলা ও ১টি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক জালিয়াতি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মেহেদী সিদ্ধিরগঞ্জের গোদনাইল বর্মাস্ট্যান্ড এলাকার আফির উদ্দিন মাদবরের ছেলে। শেখ হাসিনার আমলে মেহেদীর নেতৃত্বে সিন্ডিকেট করে সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা অয়েল ডিপো থেকে তেল চুরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...