গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী ব্রিজ এলাকায় রেল ক্রসিংয়ে বালুভর্তি ট্রাক আটকা পড়ে। এতে এক ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খায়রুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে রেল ক্রসিংয়ে বালুভর্তি একটি ট্রাক আটকে পড়ে। এতে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা আটকে থাকে। সকাল ১০টার দিকে স্থানীয়রা ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

