ফরিদপুর-১ আসনে জামায়াত প্রার্থী ড. ইলিয়াস মোল্লা

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।

রোববার রাতে মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় মোল্লাডাঙ্গি মোড়ে এক নির্বাচনি পথসভায় ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আগামী ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। তিনি বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, আমি নির্বাচিত হলে এই এলাকাকে দুর্নীতিমুক্তসহ মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠা করব।’

বিজ্ঞাপন

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা মো. আলিমুজ্জামান, সেক্রেটারি মোহাম্মদ নওশের চৌধুরী, কোরকদি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ ওয়ালিদ হাসান মামুন, জামায়াত নেতা জাহিদুজ্জামান মো. সিরাজুল ইসলামসহ অন্য নেতারা। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী বেশ কয়েকটি পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন