জাবির আন্তবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ

জাবির আন্তবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে রসায়ন বিভাগকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলা বিভাগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় শুরু হয় ম্যাচটি। ম্যাচে প্রথম থেকেই দুই দলই সমান তালে খেলতে থাকে। প্রথমার্ধে দুই দল একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলেও কেউই পোস্টের দেখা পায়নি। ফলে গোলশূন্য থেকেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দলই মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। তবে সমানতালের লড়াই শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই নির্ধারিত সময়ে শেষ হয়। এরপর ট্রাইবেকারে ৫–৪ গোলে রসায়ন বিভাগকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলা বিভাগ। এর মধ্য দিয়ে প্রথম দল হিসাবে আন্তবিভাগ ফুটবলের ফাইনাল নিশ্চিত করলো বাংলা বিভাগ।

খেলা উপভোগের জন্য মাঠে উপস্থিত ছিলেন দুই বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ প্রায় শতাধিক শিক্ষার্থী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন