আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাদারীপুরে মশাল মিছিল

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাদারীপুরে মশাল মিছিল

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাদারীপুরে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যার পরে মশাল মিছিলটি পৌর শহরের লেকপাড়ের মুক্তমঞ্চ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদারীপুর সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আব্দুর রহিম, নেয়ামাত উল্লাহ, রোমান বেপারী, তানবীর হোসেন, ফারান লাবিব, অনিক, হাসিবুল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেফতারের দাবি করা হয়। এসব সংগঠন বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধের দাবি জানানো হয়। সেই সাথে গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের সম্মূখিনেরও দাবি করা হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নেয়ামত উল্লাহ বলেন, দ্রুত স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আওয়ামী লীগ সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...