এসপির ওপর হামলা করে ২ চাঁদাবাজ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

এসপির ওপর হামলা করে ২ চাঁদাবাজ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা করে দুই চাঁদাবাজ ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের আরশীনগর এলাকায় চাঁদা আদায়ের বাধা ও দুই চাঁদাবাজকে আটকের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা চালায় চাঁদাবাজরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন


নরসিংদী পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন