আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটতে গিয়ে ছাত্রলীগের ৪ কর্মী আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটতে গিয়ে ছাত্রলীগের ৪ কর্মী আটক

বাগেরহাটের মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটতে গিয়ে ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মোংলা পোর্ট পৌরসভা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তারা দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন খবর পেয়ে মোংলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সরে যাওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনা একটি কেক এবং সংগঠনের দুটি পতাকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ মাঠে কাজ করছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন