নড়াইলে ইউনিয়ন পরিষদের এক সদস্য খুন হয়েছেন। নিহতের নাম মনি মিয়া, তিনি নড়াগাতি থানার জয়নগর ইউনিয়েনের ১ নং ওয়ার্ড সদস্য। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টা দিকে প্রতিপক্ষের হামলায় গুরুত্ব আহত মনি মিয়াকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতেই তার মত্যু হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নগর গ্রামের আনসার জোয়াদ্দার পক্ষ ও মনি মিয়া পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
এ বিরোধের জেরে মনি মিয়া প্রতিপক্ষের পরিকল্পিত হামলার শিকার হন। ঘটনার সময় তিনি স্থানীয় পুঁটিমারী বাজার থেকে বাড়ি ফিরছিলেন, পথিমধ্যে পনিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ি নিকট দুর্বৃত্তরা কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন অঙ্গ কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্বজনও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

