চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে তার লাশ মাথাভাঙ্গা নদী থেকে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ উদ্ধার করে। উদ্ধার হওয়ায় ব্যাক্তির পরনে একটি কালো রঙের টি শার্ট আছে। তার বয়স আনুমানিক (৫৫) বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে মাথাভাঙ্গা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে এসেছে। এ সময় স্থানীয় সাধারণ মানুষ চুয়াডাঙ্গা সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাভাঙ্গা নদী থেকে ওই ব্যক্তি লাশ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, উদ্ধার হওয়া লাশটির কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের জন্য সদর থানার পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ডাকা হয়েছে। বর্তমানে লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

