স্কুল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

স্কুল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুঘর্টনায় যুবক এবং ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। রোববার রাত ১১টার সময় আশরাফুল ইসলাম (৩৫) মটরসাইকেল দুর্ঘটনায় এবং সোমবার সকাল ৮ টায় ইউসুফ আলী (৯) স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায় রোববার রাত ১১টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল ইসলাম মারা যান। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ইউসুফ আলী (৯) স্কুলে স্কুলে যাওয়ার পথে পেছন দিক থেকে একটি ট্রাক ( খুলনা মেট্রো- ট- ১১-১৪৭১) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক চালক রেজাউল ইসলাম পালিয়ে গেছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন